সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ সাত মার্কিন নৌসেনাই মৃত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উপকূলে যুক্তরাষ্ট্রের একটি রণতরীর সঙ্গে ফিলিপাইনের পতকাবাহী বাণিজ্য জাহাজের সংঘর্ষে নিখোঁজ সাত মার্কিন নৌসেনাই মারা গেছে। রোববার তাদের মৃতদেহ রণতরীটির ক্ষতিগ্রস্ত অংশ থেকে উদ্ধার করা হয়েছে। মার্কিন সপ্তম নৌবহর ও জাপানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

শনিবার ভোররাতে টোকিও উপসাগরের দক্ষিণে এবং বন্দরনগরী ইয়োকোসুকা থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ইউএসএস ফিটজেরাল্ডের সঙ্গে ফিলিপাইনের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ডেস্ট্রয়ার ফিটরেজাল্ডের ভেতরে পানি প্রবেশ করে। এ ঘটনার পর নিখোঁজ হয় সাত নৌসেনা। কী কারণে দুটি জাহাজের এ সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি। তবে মার্কিন সপ্তম নৌবহর জানিয়েছে, এ ব্যাপারে তদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মার্কিন নৌবাহিনী জানায়, উদ্ধারকর্মীরা জাহাজের ক্ষতিগ্রস্ত অংশে প্রবেশ করে সাত নাবিকের সন্ধান পান। তাদের শনাক্ত করার জন্য জাপানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

রোববার সপ্তম নৌবহরের পক্ষে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হচ্ছে এবং এই কঠিন সময়ে তাদের যেসব সহযোগিতার প্রয়োজন তা দেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন