,

এক বছরেই ট্রাম্পের আয় শতকোটি ডলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এক বছরে আয় করেছেন কয়েকশ কোটি ডলার। শুধু গলফ কোর্স থেকে এক বছরে তার আয় হয়েছে ২৮ কোটি ৮০ লাখ ডলার। নিউ জার্সির বেডমিনস্টারে তার ক্লাব থেকে আয় হয়েছে এক কোটি ৯৮ লাখ ডলার। শুক্রবার প্রকাশিত ট্রাম্পের ৯৮ পৃষ্ঠার আর্থিক বিবরণীতে এসব কথা বলা হয়েছে। একই সময়ে ট্রাম্পের ৩২ কোটি ডলার ঋণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। খবর সিএনএনের।

ট্রাম্পের আর্থিক বিবরণী প্রকাশ করেছে অফিস অব গভর্নমেন্ট এথিকস। এতে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত হিসাব তুলে ধরা হয়েছে। তাতে দেখানো হয়েছে, গত বছরে ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগো থেকেই গত এক বছরে আয় হয়েছে তিন কোটি ৭২ লাখ ডলার। এ ছাড়া গত এক বছরে এখানে সদস্য ফি করা হয়েছে দ্বিগুণ।

২০১৬ সালের মে মাসে ট্রাম্পের যে আর্থিক বিবরণী প্রকাশ হয়েছিল, তাতে মার-এ-লাগো থেকে যে আয় দেখানো হয়েছিল, এবার তারচেয়ে ৭৪ লাখ ডলার বেশি দেখানো হয়েছে। মধ্য এপ্রিলেই বিলাসবহুল ওয়াশিংটন হোটেল থেকেই আয় দেখানো হয়েছে এক কোটি ৯৭ লাখ ডলার। ওই হোটেলটি উদ্বোধন করা হয় সেপ্টেম্বরে। এর বাইরে বইয়ের রয়্যালিটি হিসেবে প্রেসিডেন্ট পেয়েছেন ৭০ লাখ ডলার।

এর মধ্যে তার বই ‘গ্রেট এগেইন: হাউ টু ফিক্স আওয়ার ক্রিপলড আমেরিকা’ বইয়ের জন্য পেয়েছেন ১০ থেকে ৫০ লাখ ডলার। এ ছাড়া মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে এসেছে প্রায় এক কোটি ১০ লাখ ডলার। স্ক্রিন অ্যাক্টর গিল্ড থেকে পেনশন হিসেবে পেয়েছেন ৮৪ হাজার ডলার।

ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ঋণের বিষয়ে বড় প্রশ্নের সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন স্থানের বিভিন্ন সূত্র থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের ঋণের দায় প্রায় ৩২ কোটি ডলার। তিনি শুধু ডয়েচে ব্যাংক ট্রাস্ট কোম্পানি আমেরিকাস থেকে ঋণ নিয়েছেন ১৩ কোটি ডলার। এ ছাড়া লাড্ডার ক্যাপিটালের লস অ্যাঞ্জেলেস ও ফ্লোরিডা শাখা থেকে ঋণ নিয়েছেন ১১ কোটি ডলার। এসব বিষয়ে ডয়েচে ব্যাংকের কাছে তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্রের হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটি। কিন্তু ওই ব্যাংক ট্রাম্পের ঋণ সংক্রান্ত কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ম্যাক্সিন ওয়াটারসের নেতৃত্বে ডেমোক্রেটদের কমিটি গত মাসে জার্মানির এ ব্যাংকের কাছে একটি চিঠি পাঠিয়েছে। ২০১২ সাল থেকে ট্রাম্প ওই ব্যাংক থেকে প্রায় ৩৪ কোটি ডলার ঋণ নিয়েছেন। এ ছাড়া ওই ব্যাংকটির সঙ্গে রাশিয়ানদের যেসব অ্যাকাউন্ট আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয় ওই চিঠিতে। এ ছাড়া ডয়েচে ব্যাংক ব্যবহার করে রাশিয়ানদের অর্থ পাচারের বিষয়ে রিপোর্ট চাওয়া হয়। কিন্তু এ বিষয়ে সাড়া দেয়নি ডয়েচে ব্যাংক। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের আয়ের বিবরণী প্রকাশিত হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে