,

সহায়তা ‘পর্যাপ্ত ছিল না’: থেরেসা মে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :লন্ডনে বুধবার ভোরে একটি বহুতল ভবনে আগুন লাগার পর ক্ষতিগ্রস্ত মানুষদেরকে যে সহায়তা দেয়া হয়েছে তা ‘পর্যাপ্ত ছিল না’ বলে স্বীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। অগ্নিকাণ্ডে সহায়সম্বলহীন ও গৃহহারা হয়ে পড়া মানুষজন এবং স্বেচ্ছাসেবীরা ডাউনিং স্ট্রিট-এ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন।

ক্ষতিগ্রস্ত ও স্বেচ্ছাসেবীদের সাথে সাক্ষাতের পরই একটি বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী নিজেদের ‘অপর্যাপ্ত সহায়তার’ কথা স্বীকার করেন।

এদিকে, পুলিশ বলছে, পশ্চিম লন্ডনে গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন সেই সংখ্যাটি স্পষ্ট নয়।

কিন্তু সব মিলিয়ে মোট ৫৮জন নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানাচ্ছে। যে ৫৮জনকে নিখোঁজ ভাবা হচ্ছে তাদের নিহত হওয়ার সম্ভাবনাই বেশি বলে আশঙ্কা করছে পুলিশ।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ড কান্ডি বলেছেন, এই সংখ্যাটি আরো বাড়তে পারে।

পুড়ে যাওয়া ফ্ল্যাট ও ব্লকগুলোতে পুনরুদ্ধার অভিযান আবারো শুরু হয়েছে এবং এতে অন্তত সপ্তাহ খানেক লাগতে পারে বলেও তিনি জানিয়েছেন।

তবে, পরিস্থিতি বিশ্লেষণ করে বিবিসি মনে করছে, মৃতের সংখ্যাটি ৭০ হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে