সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিনিদের বিশ্বাস, চকলেট দুধের উৎস বাদামি গরু!

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ৭ শতাংশ পূর্ণবয়স্ক মানুষের ধারণা চকলেট দুধ বাদামি রংয়ের গরু থেকে সংগ্রহ করা হয়। এছাড়া ৪৮ শতাংশ মানুষের কোনো ধারণাই নেই কোথা থেকে আসে চকলেট মিশ্রিত দুধ।

সম্প্রতি মার্কিন ডেইরি অর্গানাইজেশনের জরিপে উঠে এসেছে মার্কিন জনগণের নির্বুদ্ধিতার কাহিনী। ১৮ বছরের বেশি পূর্ণবয়স্ক ১ হাজার মানুষকে জরিপে প্রশ্ন করা হয় চকলেট দুধ কোথা থেকে আসে? সেখানে উপরোল্লিখিত জবাব দেয় তারা। জরিপের তথ্যগুলো দৈনন্দিন খাদ্যে দুগ্ধসামগ্রীর ভূমিকা বিষয়ে ইনোভেশন সেন্টারের ওয়েবসাইটে ফ্যাক্টস অ্যান্ড মিথ সেকশনে রাখা হয়েছে।

সেখানে জবাবও দেয়া আছে যারা চকলেট দুধকে বাদামি গরুর দুধ মনে করে তাদের জন্য। সেখানে মজা করে লেখা, চকলেট দুধ বা যেকোনো ফ্লেভারমিশ্রিত দুধ হচ্ছে সাদা গরুর দুধ যাতে ফ্লেভার ও মিষ্টি মেশানো থাকে। এছাড়া সেখানে আরো বলা হয় চকলেট দুধ ফ্লেভার ছাড়া দুধের চেয়ে কম স্বাস্থ্যকর। সেখানে বলা হয়, সাদা দুধ ও ফ্লেভারমিশ্রিত দুধের মধ্যে পার্থক্য হচ্ছে দ্বিতীয়টিতে চিনি মেশানোর কারণে ক্যালরি ও কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা