সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন দেশে আর গরিব নেই : কৃষিমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘এখন দেশে আর গরিব নেই। অসচ্ছল মানুষ আছে, কিন্তু গরিব নেই। শেখ হাসিনার শাসনামলে দেশের দরিদ্রতা কমে এসেছে।’

গতকাল শুক্রবার রাতে শেরপুরের নকলা উপজেলায় অসচ্ছল মানুষদের পোশাক বিতরণ করতে গিয়ে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মতো অন্য কোনো স্থানে এত জঙ্গি ধরা পড়ে না। আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় জঙ্গিবাদ নির্মূলের পথে।’

ঈদ উপলক্ষে তিনদিনের সফলে নিজের নির্বাচনী এলাকা নকলা-নালিতাবাড়ী সফরে আসেন কৃষিমন্ত্রী। সফরের প্রথম দিন গতকাল রাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও নিজস্ব তহবিল থেকে নকলা পৌর এলাকার ৩০০ অসচ্ছল নারীকে একটি করে শাড়ি ও ৩০০ যুবককে একটি করে ট্রাউজার দেওয়া হয়। একই সময়ে স্কুলের শিক্ষার্থীদের কাপড় দেন কৃষিমন্ত্রী।

পোশাক বিতরণের সময় কৃষিমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার সকাল থেকে মতিয়া চৌধুরী নালিতাবাড়ীর বিভিন্ন এলাকার অস্বচ্ছল নারী-পুরুষদের মাঝে শাড়ি ও ট্রাউজার বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ