,

ফাইনালে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা

news-image

স্পোর্টস ডেস্ক :আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্ব আলোচনায় সরগরম। মাঠের বাইরেও উত্তেজনা বিরাজ করছে।

ভারত-পাকিস্তান ফাইনালে ওঠায় টেলিভিশনের বিজ্ঞাপন মূল্যও বেড়েছে অনেক। অর্থের হিসেবে সেটা অন্য সময়ের চেয়ে দশ গুণ বেড়েছে। ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচে যদি কেউ ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন দিতে চায় তাহলে তাকে গুনতে হবে ১ কোটি ২৫ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা (১০ মিলিয়ন ভারতীয় রূপি)। অন্য যেকোন সময় এই বিজ্ঞাপনের মূল্য ছিল মাত্র ১ মিলিয়ন রূপি।

ইতিমধ্য ফাইনালের বিজ্ঞাপনের ৯০ শতাংশ বুক হয়ে গিয়েছে। মাত্র ১০ শতাংশ অবশিষ্ট রয়েছে। এই ১০ শতাংশ যারা কিনবে তাদেরকে আরো বেশি মূল্য গুনতে হবে। ফাইনালে ভারতের বিভিন্ন টেলিভিশনে যেসব বিজ্ঞাপন প্রচার করা হবে তার মধ্যে রয়েছে নিশান মোটর, ইনটেল কর্প, এমিরেটস, চাইনিজ মোবাইল অপ্পো ও এমআরএফ টায়ার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে