,

বিএনপির প্রস্তাব চক্রান্ত ও ষড়যন্ত্রমূলক: ইনু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সামরিক স্বৈরাচারের বিদায়ের পর ৯০ সাল থেকে নির্বাচন নিয়ে সবসময় বিতর্ক করার একটি বদঅভ্যাস শুরু হয়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে অস্বাভাবিক পরিস্থিত তৈরির যে অপচেষ্টা, তা কখনো সফল হয়নি। বেগম খালেদা জিয়াসহ সকলকেই বলব, কেউ যদি নির্বাচনে না আসেন তাতে নির্বাচন হবে না, এমন ভাবনা অগণতান্ত্রিক।

শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউস মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, দেশে সাংবিধানিক সরকার ক্ষমতায় আছে এবং সাংবিধানিক পন্থায়ই নির্বাচন হবে। সাংবিধানিক সরকারের বিকল্প যেসব অস্পষ্ট প্রস্তাব বিএনপি উত্থাপন করছে, সেগুলো চক্রান্ত ও ষড়যন্ত্রমুলক। সহায়ক সরকারের নামে বিএনপি আসলে তাদের সাহায্যকারী সরকার তৈরির একটি অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া এবং বিএনপি যদি মনে করে, বিএনপি অংশ নিলে নির্বাচন হালাল হবে এবং নির্বাচনে অংশ না নিলে তা বানচাল হয়ে যাবে; তাদেরকে বলতে চাই অতীতের ইতিহাস বলে নির্বাচন বানচাল হয় না।

এসময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে