,

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বেটিং দর ২০০০ কোটি

news-image

স্পোর্টস ডেস্ক : রবিবার ক্রিকেটের সব চেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ। এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান। তাই দুই দেশের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা। আসরে নেমে পড়েছে বুকিরাও।

ইংল্যান্ডে ম্যাচ বুকিং বৈধ। সেখানে দুই দেশের হয়ে বাজি ধরতে কোনও বাধা নেই। আর তাই রবিবারের ম্যাচে প্রায় ২,০০০ কোটি টাকার বেটিং হবে বলে মনে করছে অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন বা এআইজিএফ।

বুকিদের ফেভারিট দল অবশ্য ভারত। ভারতের পক্ষে বাজি ১০০ টাকা। ফলে কোহলির দলের উপর কেউ বাজি ধরলে, ভারত জিতলে তিনি পাবেন ১৪৭ টাকা। আর যদি পাকিস্তান জেতে তাহলে পকেটে আসবে ৩০০ টাকা।

এআইজিএফ–র সিইও রোল্যান্ড ল্যান্ডার্স বললেন, সারা বছর ভারত যত খেলা খেলে তার উপর প্রায় ২ লক্ষ কোটি টাকার উপর বেটিং হয়। আর যেহেতু গত ১০ বছরে এই প্রথমবার ভারত–পাকিস্তান কোনও ফাইনালে মুখোমুখি হচ্ছে তাই বাজির দরও বেশি।

বেটিং হতে পারে ১০ ওভারে দুই দলের স্কোর, ম্যাচের সম্পূর্ণ স্কোরের মতো বিষয়েও। রবিবারের ম্যাচের ফলাফল যাই হোক, তার আগে থেকেই যে ক্রিকেটবিশ্ব উত্তেজনায় ফুটছে তা বলার অপেক্ষা রাখে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে