,

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ৪০ লাখ অভিবাসীকে!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসনসংক্রান্ত একটি নীতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নীতি বাতিল হলে প্রায় ৪০ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।

কোনো আইনি ভিত্তি না থাকায় নীতিটি বাতিল করা হবে বলে গত বৃহস্পতিবার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।

২০১৪ সালে ওই নীতি প্রণয়ন করেন ওবামা। নাম দেওয়া হয়, ‘ডেফারড অ্যাকশন ফর প্যারেন্টস অব আমেরিকাস অ্যান্ড লফুল পার্মানেন্ট রেসিডেন্টস’ (ডিএপিএ)। এই নীতির অধীনে ওই সব ‘অবৈধ’ অভিবাসী বৈধতা পেতেন, যারা ২০১০ সালের আগে থেকে যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানেই সন্তান জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার ‘ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’ (ডিএইচএস) ঘোষণা দেয়, তারা ‘ডিএপিএ’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বিচার বিভাগের সহায়তা নেওয়া হবে।

ডিএইচএস সেক্রেটারি জন কেলি বলেন, “এই নীতি জিইয়ে রাখার কোনো আইনি ভিত্তি নেই। ” জন কেলি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “অবৈধ অভিবাসনের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ” কয়েক দশক ধরে যেসব পরিবার এ দেশে অবস্থান করছে তাদের অনুমতি দিয়ে ডিএপিএ অন্যভাবে কার্যকর করার জন্য সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা- সে ব্যাপারে কিছুই বলেননি তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে