সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে খেলছেনতো আমির!

news-image

 

স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। রবিবারের এই ক্রিকেট মহারণে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগেই আমির পিঠের টানের জন্য ম্যাচ থেকে ছিটকে যান। আর এ থেকেই সংশয়ের শুরু। তবে শুক্রবার আমির নেটে প্র্যাকটিস করেছেন।

আমির এখন পুরোপুর ফিট বলে সার্টিফিকেট দিয়েছেন পাকিস্তান দলের বোলিং কোচ আজহার মেহমুদ।

তিনি বলেন, আমির আজ বল করেছে। ও এখন ফিট। তবে ও ফাইনালে খেলবে কি না সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিইনি। কিন্তু ফাইনালে আমিরের মতো অভিজ্ঞ বোলারকেই চাইব। আমির খেলতে না-পারলেও কোনও অসুবিধা নেই আমাদের। দলে রুমান রইসের মতো কোয়ালিটি বোলার আছে। ও সেমিফাইনালে বুঝিয়ে দিয়েছে, বড় মঞ্চে কী করতে পারে। আমাদের রিজার্ভ বেঞ্চ প্রস্তুত। দেখা যাক শেষ পর্যন্ত কে খেলে।

আমিরের খেলার বিষয়টি নিয়ে বোলিং কোচ যেহেতু স্পষ্ট করে কিছু বলেননি। তাই বিষয়টি স্পষ্ট হতে আগামীকাল রবিবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। হবে।

বিবার্তা/নাজিম

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই