,

রাষ্ট্রপতি প্রার্থী চা বিক্রেতা!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি পদে লড়াই করতে চলেছেন আনন্দ সিং কুশওয়াহা নামে ভারতের মধ্যপ্রদেশের এক চা বিক্রেতা। এটাই প্রথমবার নয়, এ নিয়ে চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তিনি। এ পর্যন্ত ৩০ বার ভোটে হারলেও থমকে যাননি তিনি।

ভারতের গোয়ালিয়রের এই চা বিক্রেতা ১৯৯৪ সাল থেকে ভোটে লড়ে চলেছেন। এর আগে ভাইস-প্রেসিডেন্ট পদের জন্যও লড়াই করেছেন তিনি। আনন্দ সিং কুশওয়াহা জানিয়েছেন, তিনি নিয়মিত বিধায়ক ও সাংসদদের সঙ্গে যোগাযোগ রাখেন। এবার তিনি আশা করছেন যে অনেক ভোট পাবেন।

আনন্দ সিং জানান, ২০১৩-র অ্যাসেম্বলি ইলেকশনে কুশওয়াহা ৩৭৬ টি ভোট পান। ২০১৪-র লোকসভা নির্বাচনের সময় তিনি নিজের ১০ হাজার টাকার সম্পত্তি ও ৫ হাজার টাকা নগদ ঘোষণা করেন। গাড়ি কেনার সামর্থ্য নেই, তাই পায়ে হেঁটেই প্রচার সারেন তিনি।

নির্বাচনের সময় তার স্ত্রী চায়ের দোকান চালান বলেও জানান রাষ্ট্রপতি প্রার্থী আনন্দ সিং কুশওয়াহা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে