সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম, উইকেট মোসাদ্দেকের

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের সেমিফাইনাল থেকেই মিশন শেষ করেছে বাংলাদেশ। পুরো আসরে চার ম্যাচ খেলার সুযোগ পেয়েছে ম্যাশরা। ওই চার ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

অন্যদিকে দলের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন তরুণ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক। তবে এই রেকর্ড কোনো তৃপ্তি বয়ে আনবে না। শেষ পর্যন্ত ব্যাটিং এবং বোলিং ব্যর্থতার অন্যতম এক দৃষ্টান্ত হয়েই থাকবে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করেন তামিম। পরের ম্যাচে আবারো সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৫ রানে বিদায় নেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচে ০ রানে আউট হলেও সেমিতে ভারতের বিপক্ষে ৭০ রান করেন তিনি। আসরে সর্বমোট ২৯৩ রান তার ঝুলিতে। টুর্নামেন্টের ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তামিম।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী অসাধারণ সেঞ্চুরি করেন সাকিব। ওই ম্যাচে ১১৪ রানের সুবাদে পুরো আসরে ১৬৮ রান করেন তিনি। তৃতীয় স্থানে আছেন উইকেট রক্ষক মুশফিকুর রহিম। পুরো আসরে সেঞ্চুরি না পেলেও দুইটি হাফ-সেঞ্চুরিতে ১৬৩ রান করেন রহিম।

এ জাতীয় আরও খবর

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০