,

কঠিন কিউবা নীতি ঘোষণা করবেন ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নমনীয় কিউবা নীতি উল্টে দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার কিউবায় মার্কিনিদের ভ্রমণে কড়াকড়ি আরোপ, কিউবান সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাতিলসহ কঠিন কিউবা নীতি ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প।

হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় বিকেলে মিয়ামিতে ট্রাম্প তার নতুন কিউবা নীতি ঘোষণা দেবেন। প্রায় চার দশকের বৈরিতা ঘোঁচাতে ওবামা প্রশাসন ২০১৪ সালে যে সব ক্ষেত্রে কিউবার প্রতি নমনীয়তা দেখিয়েছিলেন তার পুরোটাই উল্টে দিতে যাচ্ছেন ট্রাম্প।গত বছর নির্বাচনী প্রচারণার সময় এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।

সাবেক প্রেসিডেন্ট ওবামা কিউবায় ব্যাপকহারে করপোরেট বিনিয়োগের পরিকল্পনা করেছিলেন। বাণিজ্যিক ফ্লাইট চালু, মার্কিন হোটেল অপারেটরদের কিউবায় ব্যবসার অনুমোদন প্রদান ও কিউবার কৃষি খাতেও মার্কিন কোম্পানির বিনিয়োগের পরিকল্পনা ছিল ওবামার। ট্রাম্প এসব ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছেন। এছাড়া যে ১২টি ক্যাটাগরিতে মার্কিনিরা কিউবাতে ভ্রমণের সুযোগ পান তাতেও কড়া নজরদারি করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে