,

ফিক্সিং করে ফাইনালে পাকিস্তান!

news-image

 

স্পোর্টস ডেস্ক : ফিক্সিং আর পাকিস্তান ক্রিকেট যেন ক্রমেই সমার্থক হয়ে উঠছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জমজমাট এক ফাইনালের আগে পাকিস্তানের ঘাড়ে আবারও ফিক্সিংয়ের ভূত। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তান দল ফিক্সিং করে উঠেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আমির সোহেল ফিক্সিংয়ের এমন অভিযোগ তুলেছেন। পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আসতে ‘বাহ্যিক ফ্যাক্টর’ কাজ করেছে বলে দাবি করেন তিনি।

প্রথম সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দলের এমন সাফল্যের পর পাকিস্তানি একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাহ্যিক প্রভাবের কথা জানান আমির সোহেল। ফাইনালে ওঠার আনন্দে পাকিস্তানকে খুব বেশি না উড়ার পরামর্শ দেন তিনি। বাহ্যিক শক্তির প্রভাবে দল ফাইনালে উঠেছে বলে দাবি করেন তিনি। আর তার এমন বক্তব্য বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে বিশ্ব গণমাধ্যমগুলো।

বাহ্যিক ফ্যাক্টরের কথা জানিয়ে আমির সোহেল বলেন, ‘ভালো খেললে আমরা তোমাদের অভিনন্দন জানাব। তবে খারাপ খেললে সমালোচনা করতেও ছাড়ব না। এই মুহূর্তের সাফল্যে পাকিস্তান দলের হাওয়ায় ভাসা উচিত হবে না। কেবল মাঠের পারফরম্যান্সই নয়, তাদের ফাইনালে যেতে বাহ্যিক ফ্যাক্টরও কাজ করেছিল। আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে বলব, ভক্তদের ভালোবাসা এবং স্রষ্ঠার কৃপায় তারা ম্যাচে জয় পেয়েছে। এখন আমি ছেলেদের ভালো ক্রিকেট খেলায় মনযোগ দিতে বলব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে