,

পাহাড় ধসের ঘটনায় সরকারের অব্যবস্থাপনাই দায়ী : খসরু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিভাগের তিন জেলায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘১৬ জুন গণমাধ্যমের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খসরু এ মন্তব্য করেন।

তিনি বলেন, অতিবৃষ্টি হলে পাহাড় ধসে পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু তার আগে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সতর্ক বার্তা সংশ্লিষ্ট অঞ্চলে দেয়া হয়নি। বরং আমরা সেখানে সরকারের অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। দেশে সুশাসনের অভাব ও জববাদিহিতা না থাকার কারণে এটি হয়েছে।

দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে অবশ্যই নির্বাচিত সরকার প্রয়োজন। কেননা নির্বাচিত সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। আর গণতন্ত্র ও গণমাধ্যম এক অপরের পরিপূরক।

সংগঠনের সভাপতি শাহাদৎ হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে