,

যুক্তরাষ্ট্রে ঈদ ২৫ জুন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন হবে ২৫ জুন। মুসলমানদের প্রধান উৎসব ঈদ উদযাপনের কথা জানিয়েছে ওয়াশিংটনের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান অ্যাডাম সেন্টার। গত ২৭ মে থেকে যুক্তরাষ্ট্রে রমজান মাস শুরু হয়েছে। সে হিসেবে রমজান শেষ হবে ২৪ জুন। আর এ জন্য ২৫ জুন ঈদ উদযাপনের কথা জানানো হয়েছে। মুসলিম প্রধান দেশ না হলেও যুক্তরাষ্ট্রেও ঈদুল ফিতর উদযাপন হয় জাকজমকের সঙ্গে।রমজান মাসের শুরুতে কেনাকাটা শুরু। নতুন পোশাক কেনা হয় সাধ্যমতো। ঈদের দিন ঘরে ঘরে বিশেষ খাবারের আয়োজন করা হয়।

এই দিনটিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে মুসলমানরা আবদ্ধ করে সবাইকে। বন্ধুদের আপ্যায়ন চলে দিনভর। ঈদের জামাত হয় বিভিন্ন মসজিদে। ঈদের নামাজের পূর্বেই ফিতরা আদায়ের বিধান পালন করেন সে দেশের মুসলিমরা। ইসলামী বিধান অনুযায়ী নির্দিষ্ট করা থাকে সেখানেও। সাধারণত ফিতরা পরিমাণ আটা বা অন্য শস্যের (যব, কিশমিশ) মূল্যের ভিত্তিতে এটা হিসাব করা হয়। সচরাচর আড়াই কেজি আটার স্থানীয় মূল্যের ভিত্তিতে ন্যূনতম ফিতরার পরিমাণ নিরূপণ করা হয়। চলতি বছর যুক্তরাষ্ট্রে জন প্রতি ফিতরার সর্বনিম্ন হার নির্ধারণ করা হয়েছে ১০ ডলার এবং সর্বোচ্চ ১৫ ডলার। যে কেউ ইচ্ছা করলে সর্বনিম্ন এই হার থেকে সর্বোচ্চ হারে ফিতরা আদায় করতে পারবেন। স্থানীয় দরিদ্রদের মধ্যে এটি বিতরণ করা হয়। কেউ কেউ আবার দেশেও পাঠিয়ে দেন ফিতরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে