,

আবারও টাইগারদের ‘বিদ্রুপ’ করলেন শেবাগ!

news-image

বিতর্কের জন্ম না দিয়ে যেন থাকতেই পারেন না সাবেক ভারতীয় বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশকে ‘নাতি’ বলে সম্বোধন করেছিলেন তিনি।

ভারত সেমিফাইনাল নিশ্চিত করার পর ফাইনালের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন। এবার সেমিতে বাংলাদেশের পরাজয়ের পর আবারও ‘নাতি’ সম্বোধন করে টুইট করলেন এই সাবেক ক্রিকেটার!

আগামী রবিবার অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এই টুর্নামেন্ট দ্বিতীয়বারের মত মুখোমুখি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শেষ চারের লড়াইয়ে ভারতের কাছে হেরে যাওয়ার পর শেবাগ আবারও খোঁচা দেন। এবার তার আক্রমণের নিশানায় বাংলাদেশ ও পাকিস্তান। টুইটে শেবাগ বাংলাদেশক ‘পোতে’ অর্থাৎ নাতি বলে উল্লেখ করেন। সেমিফাইনালে পৌঁছনোর জন্য বাংলাদেশকে অবশ্য অভিনন্দনও জানিয়েছেন শেবাগ।

শেবাগ টুইটে লিখেছেন, “ভালো চেষ্টা করেছ নাতি। সেমিতে আসার সামর্থ্য দেখিয়েছ। ” এরপরেই আবার পাকিস্তানের বিপক্ষে তার পরের লাইনগুলো। রবিবার ফাদার্স ডে। সেদিনই ফাইনাল। শেবাগ লিখেছেন, “ফাদার্স ডের দিন ছেলের বিপক্ষে ফাইনাল হবে। ” শেষ লাইনে তার অনুরোধ, “এই মজাকে কেউ আবার সিরিয়াসলি নেবেন না। ” এখন দেখার রবিবারের ফাইনালের ফলাফল কী হয়? পাকিস্তান কি ভারতের কাছে হারের শোধ তুলতে পারবে?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে