,

সানিয়া মির্জাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌরভ গাঙ্গুলির

news-image

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি হয় ইংল্যান্ড ও পাকিস্তান। সব হিসাব পাল্টে দিয়ে সেই ম্যাচ ৮ উইকেটে জয় লাভ করে পাকিস্তান। সেমিফাইনালের সেই ম্যাচের সময় কার্ডিফে উপস্থিত ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।

যখন পাকিস্তানের টিম ১৬৬ রান করে জয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে, তখন স্বামী শোয়েব মালিককে সমর্থনের জন্য মাঠে পৌঁছান সানিয়া মির্জা। কিন্তু বিতর্ক যেন সেখানেও তার পিছু ছাড়ল না। সানিয়া কতটা দেশভক্ত সেটা নিয়েই প্রশ্ন উঠে গেল। আর প্রশ্নটা তুলে দিলেন খোদ সৌরভ গাঙ্গুলি।

ম্যাচ চলাকালীন টেনিস সেনশেসন সানিয়া মির্জার দিকে ক্যামেরা ঘোরান ক্যামেরাম্যান। সেই সময় কমেন্ট্রি বক্সে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সানিয়াকে দেখেই চ্যানেলের কমেন্ট্রি বক্সে বসে সৌরভ সানিয়া মির্জাকে ‘পাকিস্তানি সমর্থক’ বলে মন্তব্য করেন।

এসময় সৌরভ বলেছিলেন, ‘দেখুন পাকিস্তানের সমর্থক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে।’ তার এই মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। অনেকে সানিয়ার দেশপ্রেম নিয়েই প্রশ্ন ওঠা শুরু হতে থাকে। অবশ্য পুরো ঘটনা সানিয়ার কানে গেছে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। জানলে, তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তা নিয়ে হচ্ছে জল্পনা। এর আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেকর টুইটারে সানিয়ার সঙ্গে মজা করতে গিয়ে সমুচিত জবাব পেয়েছিলেন। এ বার কী হয়, সেটাই দেখার।

এদিকে ভারতীয় টিম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে, এখন ভারত ও পাকিস্তান আগামী রবিবার ফাইনাল খেলবে। সানিয়া মির্জা কাকে সমর্থন করবেন, সেটাই এখন আসল প্রশ্ন। এবেলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে