সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দুক হামলায় লেসোথোর প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অভিষেকের দুদিন আগে লেসেথোর নতুন প্রধানমন্ত্রী থমাস থাবানের স্ত্রী বন্দুকধারীর হামলায় নিহত হলেন।

পুলিশ জানিয়েছে, থমাস থাবানের স্ত্রী লিপোলেলো থাবানে এক বান্ধবীর সঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত বন্দুকধারী তাদের ওপর হামলা চালায়। তবে কেন এ হামলা হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

২০১২ সাল থেকে লিপোলেলো ও থমাস আলাদা বসবাস করছেন। তালাকের জন্য তারা আবেদন করেছেন। তবে আদালতে তা এখনো মঞ্জুর হয়নি।

থমাস থাবানের প্রতিবেশীরা জানিয়েছেন, এ সপ্তাহের শুরুতে কিছু অপরিচিত লোকজন তার বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করছিল।

এদিকে, বার্তাসংস্থা এএফপিতে বলা হয়েছে, কে পাবেন ফার্স্ট লেডির মর্যাদা- এ নিয়ে থমাসের ছোট স্ত্রী লিয়াবিলোর সঙ্গে বিবাদ চলছিল লিপোলেলোর। বিষয়টি আদালতে তোলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আদালত ফার্স্ট লেডির মর্যাদা দিয়েছেন লিপোলেলোকে।

এ মাসের শুরুর দিকে লেসোথোয় সাধারণ নির্বাচন হয়। তিন বছরের মধ্যে এটি ছিল তৃতীয় নির্বাচন। দেশটিতে ক্ষমতা নিয়ে বহুপক্ষীয় দ্বন্দ্ব রয়েছে। সেনাবাহিনীতে এখনো থাবানের শুক্র রয়েছে।

অন্যদিকে, দুর্ঘটনার পর নির্ধারিত সময়ে থমাস থাবানের অভিষেক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট