সৌম্যকে লজ্জা দিলেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত। ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্ধী পাকিস্তান।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার সেঞ্চুরি, বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৫৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। রোহিত ১২৩* এবং কোহলি ৯৬* রান করেন। ফাইনালে পাকিস্তান বনাম ভারত লড়াই।

এজবাস্টনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচটিতে ওপেনার তামিম হিসাবে তামিমের সঙ্গী হোন সৌম্য সরকার। গতম্যাচের ন্যায় শুরুটা মোটেও রঙিন করতে পারেনি সৌম্য। দলীয় ১ রানের মাথায় ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। শুধু আজকের ম্যাচেই নয়। পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে হাসেনি তার ব্যাট। গত দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৬ (৩+৩) রান। আর আজকে ‘ডাক’ মেরে সেই ধারা অব্যহত রাখলেন।

অথচ একজন বোলার হয়েও আজকের ম্যাচটিতে যেভাবে দায়িত্ব নিয়ে মাশরাফি ব্যাটিং করলেন নিঃসন্দেহে লজ্জা পাবেন সৌম্য-সাব্বিররা। ম্যাচটির শেষ মুর্হুতে মাশরাফি ব্যাট হাতে ২৫ বলে অতিগুরুত্বপূর্ণ ৩০ রান করেন। যার মধ্যে ৫টি বাউন্ডারির মার ছিল। এছাড়া মাশরাফির সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করতে দেখা যায় তাসকিনকে। তিনি করেন ১৪ বলে ১০ রান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন