,

সৌম্য-সাব্বিরের বিদায়ে বিপাকে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। দলের স্কোরশিটে মাত্র ১ রান জমা হতেই সৌম্য সরকারের উইকেটটি হারিয়ে ফেলেছে মাশরাফি বিন মর্তুজার দল। ভুবনেশ্বরের বলে ব্যাট চালাতে গিয়ে বোল্ড হয়েছেন সৌম্য। রানের খাতাই খুলতে পারেননি বাংলাদেশি এই ওপেনার।

এরপর সপ্তম ওভারে মারমুখি ব্যাট করতে গিয়ে ভুবনেশ্বরের দ্বিতীয় শিকারে পরিণত হন সাব্বির রহমান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান।

বামিংহামের এজবাস্টনে টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন তিনি। বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

বার্মিংহামের এজবাস্টনে আজ মাঠে নামার আগে মাশরাফিবাহিনী আত্মবিশ্বাসী করে তুলছে ২০০৭ বিশ্বকাপ। যেখানে টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। আবার ভাবনায় আছে ঘরের মাঠে ২০১৫ সালের সিরিজ জয়ও। দুর্দান্ত খেলে দাপটের সঙ্গে দেশের মাটিতে ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে দেয় টাইগাররা।

এছাড়া ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ে ভারতের কাছে হারের পর ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই প্রায় যুদ্ধাবস্থা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১ রানে ভারতের জয় এ উত্তাপ বাড়িয়ে দিয়েছে আরও। এবার সেমিফাইনালে ভারতকে হারিয়ে সেই হারের প্রতিশোধের সুযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৬৫ রানে আটকে রাখার পাশাপাশি সাকিব-রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেট জয় ভারতের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।

এদিকে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসর শুরু করে ভারত। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েও দুর্দান্ত প্রতাপে শীর্ষ দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ভারতীয়রা। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিংরা। আর বল হাতে ভুবনেশ্বর, বুমরা, যাদবরাও আছেন দুর্দান্ত ফর্মে। এর মধ্যে প্রস্তুতি ম্যাচে আছে এই মাঠেই বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর স্মৃতি।

এদিকে পরিসংখ্যানের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। এখন পর্যন্ত ৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এ দুই দল। এর মধ্যে ভারত ২৬টি এবং বাংলাদেশ ৫টিতে জয় পেয়েছে। একটি ম্যাচে কোন ফলাফল আসেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে