সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যোগগুরু রামদেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় যোগগুরু বাবা রামদেবের একটি মন্তব্যকে ঘিরে বুধবার (১৪ জুন) হরিয়ানার রোহটাকের একটি আদালত জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। নির্ধারিত দিনে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হরিশ গয়াল। গত বছর এপ্রিলে রোহটাকে অনুষ্ঠিত সদ্ভাবনা সম্মেলনে রামদেব একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, আইনের ভয় যদি না থাকত তাহলে এমন লক্ষ লক্ষ মানুষের শিরশ্ছেদ করতেন যারা ‘ভারত মাতা কি জয়’ বলতে অস্বীকৃতি জানায়। তার মতে ‘ভারত মাতা কী জয়’ বলার অর্থ মাতৃভূমির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। এ ধরনের বিতর্কিত মন্তব্যে জের ধরে হরিয়ানার কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী সুভাষ বাত্রা রামদেবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত তাকে এক লাখ রুপির বন্ডে জামিন দেন এবং ১৪ জুন আদালতে হাজিরা দেবার নির্দেশ প্রদান করেন। তিনি সময়মতো আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৩ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।সূত্র: বিজনেস টুডে

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন