,

সোমালিয়ায় রেস্টুরেন্টে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক রেস্টুরেন্টে হামলা চালিয়ে ১৭ ব্যক্তিতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সন্ত্রাসীদের হাতে জিম্মি হওয়া অপর ১০ ব্যক্তি কোনোক্রমে ছাড়া পেয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা গার্ডিয়ান এ খবর জানাচ্ছে।

দেশটির পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সামরিক বাহিনীর বেশভূষায় আসা সন্ত্রাসীরা একটি জনপ্রিয় রেস্টুরেন্টের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এসময় আতঙ্কিত মানুষজন ওই রেস্টুরেন্টে প্রবেশ করলে, সন্ত্রাসীরা সেখানে তাদের জিম্মি করে। পরবর্তীতে ওই জনসমাগমের ওপর অতর্কিত গুলি চালিয়ে অন্তত ১৭ ব্যক্তিকে হত্যা করে তারা।

এ ঘটনায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব দায় স্বীকার করেছে। জানা গেছে, নিহতদের মধ্যে কয়েকজন বিদেশীও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুই সন্ত্রাসীকেও এসময় গুলি করে হত্যা করা হয়েছে। তবে অপর পাঁচ সন্ত্রাসী এখনো রেস্টুরেন্টের ভেতর লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্য গার্ডিয়ান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে