,

আজকের ম্যাচে বাংলাদেশ-ভারতের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : আর মাত্র সাড়ে তিন ঘণ্টা।এরপর মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আর এই বাধা কাটাতে পারলেই প্রথমবারের আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠা। কিন্তু এটা যে সহজ হবে না সেটা সবারই জানা। এজন্য একটি শক্তিশালী দল নিয়েই মাঠে নামবেন মাশরাফি। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষের একাদশই রেখে দেওয়ার সম্ভাবনা প্রবল।

কিউইদের বিপক্ষে চার পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। এদিনও চার পেসার থাকার সম্ভাবনা রয়েছে। তবে একজন বেশি ব্যাটসম্যান রাখতে চাইলে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তাসকিন কিংবা রুবেল হোসেনের যেকোনো একজন। পরিবর্তে দলে ঢুকতে পারেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা সাব্বির রহমানের ব্যাটে রান নেই, আবার বিকল্প থাকা ইমরুলও ভালো করতে পারছে না। তাই এদিনও টিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাব্বিরের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক হোসেন সৈকত
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. রুবেল হোসেন
১০. তাসকিন আহমেদ/মেহেদী হাসান মিরাজ
১১. মুস্তাফিজুর রহমান।
ভারতের সম্ভাব্য একাদশ

চ্যাম্পিয়নস ট্রফির মহারণে অাজ এজবাস্টনে নামছে উপমহাদেশের দুই ক্রিকেট শক্তি বাংলাদেশ ও ভারত। পরিসংখ্যান বলছে শেষ ৫ ম্যাচে সমান সংখ্যক জয় পেয়েছে দু’দল। আর একটি ম্যাচ পরিত্যক্ত।

তবে আজ বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে কোহলিরা। চলুন তাহলে দেখে নিই ভারতের সম্ভাব্য একাদশ। আজকের ম্যাচে বাদ পড়তে পারেন আগের ম্যাচে খেলা কেদার যাদব অথবা অশ্বিন। পেস আক্রমণ শক্তিশালী করতে দলে ঢুকতে পারেন মোহাম্মদ সামি বা উমেশ যাদব।

ভারতের সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব/রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি/উমেশ যাদব।
-স্পোর্টস ডেস্ক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে