,

লন্ডনে রাণীর চেয়েও বেশি সম্পদ কাতারিদের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটেনের রাজধানী লন্ডনে কাতারি বিনিয়োগকারীরা রাজধানীর মেয়রের কার্যালয় ও ব্রিটেনের রানীর থেকেও তিনগুণ বেশি সম্পদের মালিক বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রিসার্চ ফার্ম ডাটসচার তথ্যানুযায়ী, কাতারি ইনভেস্টমেন্ট অথরিটি ও মার্কিন প্রতিষ্ঠান ব্রুকফিল্ড মালিকানাধীন ক্যানারি হোয়ার্ফ গ্রুপ ইনভেস্টমেন্ট হোল্ডিংস লন্ডনের ২১.৫ মিলিয়ন স্কয়ারফিট জমির মালিক। এছাড়া কাতারের সরকারও ১.৮ মিলিয়ন স্কয়ার ফিট জমির মালিক, যা মধ্যপ্রাচ্যের দেশটিকে এখন পর্যন্ত লন্ডনে সর্ববৃহৎ সম্পদশালী হিসেবে তৈরি করেছে। অন্যদিকে ব্রিটেনের রানী ৭.৩ মিলিয়ন স্কয়ারফিট সম্পদের অধিকারী।

কাতারি বিনিয়োগ কর্তৃপক্ষের সাবেক প্রধান শেখ হামাদ বিন জসিম বিন জাবের আল-থানি বলেন, গত বছর থেকে এখন পর্যন্ত ব্রিটেনে কাতারের বিনিয়োগ ৩০ বিলিয়ন ইউরো ও বিনিয়োগকারীদের অধিকাংশের পছন্দের শহর লন্ডন।

চেলসি ব্রারাক্যাস, অলিম্পিক ভিলেজ ও শার্ডসহ লন্ডনের আরো কিছু বেশকিছু বড় বড় ভবনের মালিক যৌথভাবে কাতার ও ক্যানারি হোয়ার্ফ গ্রুপ ইনভেস্টমেন্ট হোল্ডিংস।

ল্যান্ড রেজিস্ট্রি, কোম্পানি হাউজ ও ভ্যালুয়েশনে অফিসের তথ্য ব্যবহার করে ডাটসচার রাজধানীর ১০০ ভূমি মালিকের উপর জরিপ চালিয়ে দেখে যে লন্ডন কর্পোরেশন দ্বিতীয় সর্বোচ্চ জমির মালিক। তাদের দখলে আছে ১৭.৪ মিলিয়ন স্কয়ারফিট। অন্যদিকে ১৪.৯ মিলিয়ন স্কয়ারফিট জমি দখল করে পরের স্থানে আছে লন্ডন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে