,

কালো ব্যাজ পড়ে মাঠে নামবে বাংলাদেশ

news-image

 

স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে কালো ব্যাজ পড়ে খেলতে নামবে মাশরাফি বাহিনী। বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পাহাড় ধস ও ভয়াবহ বিপর্যয়ে হতাহতের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে বুধবার পাহাড় ধসে নিহতদের ঘটনায় শোক প্রকাশ করেন মাশরাফি-সাকিবরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব ফ্যান পেজে শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাতও কামনা করেন।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফি লেখেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধ্বসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমি ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি। ‘

তিনি আরও লেখেন, ‘উদ্ধার কাজে করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দেয়া সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন। ‘

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে