সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্টের সানফ্রান্সিসকোতে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে তিনজন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন।

বুধবার ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস) নামে ডাক ও পন্য পরিবহন সংস্থার কর্মী তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে এ ঘটনা ঘটে। তিনজনকে হত্যার পর হামলাকারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ প্রধান টনি চ্যাপলিন সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় সময় বেলা ১১টা ৫৫ মিনিটে পুলিশের কাছে ইউপিএসের সানফ্রান্সিসকো গ্রাহক সেবা কেন্দ্রে বন্দুক হামলার খবর আসে। পুলিশ ঘটনাস্থলে এসে জানতে পারে হামলাকারীর হাতে একটি অ্যাসল্ট পিস্তল রয়েছে। পুলিশ দেখতে পেয়ে ওই হামলাকারী নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি ছোড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

চ্যাপলিন জানিয়েছেন, হামলাকারী ইউপিএসের পোষাক পরিহিত ছিল। এর সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো সংযোগ নেই।

এ ঘটনার ইউপিএসের পক্ষ থেকে এক বিবৃতিতে হতাহতদের জন্য শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন