,

কাতার অবরোধের বিরুদ্ধে মামলা করায় বাহরাইনি আইনজীবী গ্রেপ্তার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপে সরকারের বিরুদ্ধে মামলা করায় গ্রেপ্তার হয়েছেন বাহরাইনের এক প্রভাবশালী মানবাধিকার আইনজীবী।

ইসা ফারাজ আরহামা আল-বুরশাইদ দাবি করেছেন, প্রতিবেশী উপসাগরীয় দেশের বিরুদ্ধে এ ধরনের অবরোধ আরোপ বাহরাইনের সংবিধান সমর্থন করে না।

অর্থনীতিসহ কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে বাহরাইন। কাতারের নাগরিকদের বাহরাইন ছাড়ার নির্দেশও রয়েছে এর মধ্যে। এসব অবরোধ চ্যালেঞ্জ করে মামলা করেন আল-বুরশাইদ।

আলজাজিরা অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানোনো হয়েছে।

মানামায় সুপ্রিম অ্যাডমিনিস্ট্রিটিভ কোর্টে মন্ত্রিসভা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা ঠুকেছেন আইনজীবী আল-বুরশাইদ। তার দাবি, কাতারের বিরুদ্ধে অবাধে অবরোধ আরোপ করা হয়েছে।

আল-বুরশাইদ বলেন, ‘এই অবরুদ্ধ অবস্থা পারিবারিক বন্ধন ভেঙে দিয়েছে এবং সব বাহরাইনি পরিবারকে আঘাত করেছে… কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করায় সংবিধান ও আইনের লঙ্ঘন হয়েছে।’

সম্প্রতি কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় উপসারগীয় আরব দেশ সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। কয়েকটি মিত্র দেশ তাদের সঙ্গে যোগ দেয়। এসব দেশের অভিযোগ, কাতার সন্ত্রাসে অর্থায়ন করছে এবং তারা ইরানকে সমর্থন দিচ্ছে। কিন্তু অভিযোগ প্রত্যাখ্যান করেছে কাতার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে