সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বেসবল মাঠে রিপাবলিকান হুইপকে গুলি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বেসবল প্রাক্টিসের সময় রিপাবলিকান রাজনীতিক প্রতিনিধি পরিষদের হুইপ ও তার কয়েকজন সহযোগী বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনা তদন্ত করছে এবং সন্দেহভাজন হামলাকারী তাদের হেফাজতে রয়েছে।

ফক্স নিউজের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান হুইপ স্টিভ স্কালিস ও তার কয়েকজন সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী টুইটারে জানিয়েছেন, ইউজেন সিম্পসন স্টেডিয়াম পার্কের ওয়াইএমসিএ বেসবল মাঠে কয়েক দফায় গুলি চালাতে দেখেছেন তিনি। কংগ্রেসশনাল টিমের বেসবল অনুশীলনের সময় এ হামলা হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার পর বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় সেখানে। আরেকটি সূত্রে জানা গেছে, হামলাকারীর কাছে বড় একটি বন্দুক ছিল এবং তিনি নিহত হয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার এক টুইটে জানিয়েছেন, এ বিষয়ে ব্রিফ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী