,

‘ভূতে ধরেছে’ বলে তরুণীকে খাওয়ানো হলো গোবর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের চাকুর শহরের ধনগড়ওয়াদি এলাকায় ‘ভূত’ তাড়াতে গোবর খাওয়ানো হয়েছে ১৭ বছরের এক তরুণীকে।

স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা জানায় পুলিশ। ঘটনার প্রায় এক সপ্তাহ পর এ বিষয়ে পুলিশের কাছে একটি অভিযোগ এলে ঘটনাটি জানাজানি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোরী ও তার দুই আত্মীয়ের ওপর অশুভ আত্মার প্রভাব আছে বলে অভিযোগ আনা হয়। প্রায়ই বাড়ির পুরুষদের সঙ্গে ঝগড়া করতেন বলে সবার এ ধারণা হয়। তখন পরিবারের সদস্যরা ওই তিনজনকে কর্ণাটক রাজ্যের বিদার জেলার এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়।

সেখানে গিয়ে প্রতিবাদ করে ওই কিশোরী। এতে তান্ত্রিক ওই কিশোরীর ওপর ক্ষেপে যান এবং তাকে বাঁধতে বলেন। এরপর তাকে শুদ্ধ করার নামে জোর করে মহিষের গোবর খাওয়ানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোবর খাওয়ানোর পর ওই কিশোরী এক ব্যক্তির নাম বলে। তিনি ধনগড়ওয়াদি এলাকায় বিভিন্ন মানুষ ও পশুর ওপর কালো জাদু করেন বলে সবার কাছে পরিচিত। এরপরই সবার ধারণা হয়, ওই কিশোরীসহ তিন নারীর বর্তমান অবস্থার জন্য ওই ব্যক্তি দায়ী।

আসন্ন বিপদের কথা বুঝতে পেরে নিরাপত্তা চেয়ে গত রোববার পুলিশের কাছে অভিযোগ করেন ওই ব্যক্তি। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করেন তিনি। এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে