,

সুয়ারেজ-ফ্যাব্রিগাসকে নিয়ে অবকাশে মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ সিঙ্গাপুরকে গোল উৎসবে ভাসিয়েছে আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের এই উৎসবের দিনে একাদশে ছিলেন না দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। নতুন মৌসুম শুরুর আগে গঞ্জালো হিগুয়েনের সঙ্গে দলের সেরা অস্ত্রকে বিশ্রামে রাখেন আর্জেন্টিনার নতুন কোচ হোর্হে সাম্পাওললি।

ক্লাব ও জাতীয় দলের খেলা থেকে ছুটি পেয়ে অবকাশ যাপনে ব্যস্ত মেসি। ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ, চেলসির সেস ফ্যাব্রিগাস এবং পরিবারকে নিয়ে ইবিজায় অবকাশ যাপন করছেন আর্জেন্টাইন এ সুপারস্টার।

এ মাসের ৩০ তারিখেই শৈশবের বান্ধবী অ্যান্তেনেল্লা রোকুজ্জোকে বিয়ে করছেন মেসি। এর আগে মৌসুম শুরুর এই সময়টাতে অবকাশে নিজেকে ফুরফুরে করে নিচ্ছেন বার্সেলোনা সেনসেশন। বিয়ের পিড়িঁতে বসার আগে প্রিয় বান্ধবীর প্রতি ভালোবাসার কথা আবারও প্রকাশ করেন মেসি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বান্ধবীর সঙ্গে অবকাশ যাপনের ছবি পোস্ট করেন মেসি। সেখানে ছবির নিচে এক ক্যাপশনে বান্ধবীকে উদ্দেশ্য করে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা লেখেন, ‘অবসর! তোমার (রোকুজ্জো) চেয়ে সুন্দর কিছুই হতে পারে না। আমি তোমাকে ভালোবাসি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে