,

কাতারের ওপর অবরোধ আরোপ করিনি : সৌদি পররাষ্ট্রমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সপ্তাহখানেক পর এখন অন্য কথা বলছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, কাতারের ওপর ‘অবরোধ’ আরোপ করা হয়নি। কেবল সৌদির আকাশ ও স্থলপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল –জুবেইর এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য দিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, ইয়েমেন, মিসর, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপ। কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে এসব দেশ।

কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এর দক্ষিণে সৌদি আরব ও পশ্চিমে দ্বীপ রাষ্ট্র বাহরাইন অবস্থিত।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আল-জুবেইর বলেন, ‘কাতারের ওপর কোনো অবরোধ আরোপ করা হয়নি। কাতার মুক্ত। বন্দরগুলো উন্মুক্ত। বিমানবন্দরও খোলা।’

আল-জুবেইর বলেন, ‘আমরা যেটা করেছি, তা হচ্ছে আমাদের আকাশপথ ব্যবহারে বাধা দিয়েছি। এটা আমাদের সার্বভৌম অধিকার।’ তিনি জানান, কাতার এয়ারওয়েজ বা কাতারের কোনো এয়ারলাইনস সৌদির আকাশ ব্যবহার করার ক্ষেত্রে ওই সীমাবদ্ধতা থাকবে।

আল-জুবেইর বলেন, ‘কাতারের সমুদ্রবন্দরগুলো খোলা। সেখানে কোনো অবরোধ নেই। কাতার যেকোনো জায়গায় পণ্য পাঠাতে পারে। কেবল আমাদের জলসীমানা ব্যবহার করতে পারবে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে