,

মেসিবিহীন আর্জেন্টিনার গোলবন্যা

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন কোচ সাম্পাওলির অধীনে পরপর দুই ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের দ্বিতীয়বার দুর্বল দল সিঙ্গাপুরের বিপক্ষে। আর দ্বিতীয়বারের ফলটাও হল অনুমিতই। লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নেমে সিঙ্গাপুরকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

সিঙ্গাপুরের দ্য ন্যাশনাল স্টেডিয়ামে গড়ায় প্রীতি ম্যাচটি। আর্জেন্টিনার আক্রমণভাগের দায়িত্ব পালন করেন পাওলো দিবালা, বিগলিয়া ও অ্যাঙ্গেল ডি মারিয়া। ম্যাচের ২৫ মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন ফেদেরিকো ফাজিও। আলেসান্দ্রো গোমেজের পাস ধরে সিঙ্গাপুরের জালে বল জড়ান আর্জেন্টাইন এই ডিফেন্ডার (১-০)। আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি এসেছে ৩১ মিনিটের মাথায়। এ যাত্রায় সিঙ্গাপুরের জাল কাঁপান জোয়াকুইন কোরিয়া (২-০)। গোলটির জোগানদাতা পাওলো দিবালা।

আর্জেন্টিনার গোল ব্যবধান ৩-০তে পরিণত করেন আলেসান্দ্রো গোমেজ। সফরকারীদের পক্ষে চতুর্থ গোলটি আসে লিওনার্দো পারেদিসের কল্যাণে। লুকাস আলরিওর গোলে আর্জেন্টিনার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডি মারিয়া, অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিট)।সূত্র: গোল ডটকম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে