,

সৌদি-কাতার উত্তেজনার পরিণতির ব্যাপারে কুয়েতের কড়া হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি-কাতার উত্তেজনার পরিণতির ব্যাপারে কুয়েতের কড়া হুঁশিয়ারি। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ একদল আরব রাজনীতিবিদের সমাবেশে ওই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত আরব দেশগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তির জন্য কাতার, সৌদি আরব ও আমিরাতে তার সফরের কথা উল্লেখ করে বলেছেন, বিরোধ অবসানের চেষ্টা যত কঠিনই হোক না কেন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তা অত্যন্ত জরুরি।

কুয়েতের আমির বলেন, আরব দেশগুলোর মধ্যকার ঝগড়া-বিবাদ মোটেই কাম্য নয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমন আচরণ করা থেকে সবারই বিরত থাকা উচিত। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম এ দেশগুলোর মধ্যকার বিরোধ অবসানের জন্য তার দেশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।

কাতারের সঙ্গে কয়েকটি আরব দেশের উত্তেজনা নিরসনের জন্য ব্যাপক চেষ্টা চালানো হলেও সৌদি আরব একরোখা মনোভাব বজায় রেখেছে এবং কাতারের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয়। সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়ার অভিযোগ তুলে সৌদি আরবের পাশাপাশি বাহরাইন, লিবিয়া, আমিরাত ও মিশরও কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।-পার্স টুডে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে