,

ইউরোপ-আমেরিকায় রমজানে মাসেই হামলার পরিকল্পনা আইএসের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসেই ইউরোপ ও আমেরিকায় হামলার ডাক দিয়ে একটি অডিও টেপ অনলাইনে ছড়িয়ে দিয়েছে আইএস। তাদের মুখপাত্র আবু আল-হাসান আল-মুহাজেরকে আরবি ভাষায় এ হুঁশিয়ারি দিতে শোনা গেছে। সেখানে সম্প্রতি ঘটে যাওয়া ইরান হামলার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ইউরোপ-আমেরিকার পাশাপাশি রাশিয়া ও অস্ট্রেলিয়ার দিকেও আইএসের নজর আছে বলে জানা গেছে। প্রসঙ্গত, রমজান চলাকালীন সময়ই বেশকিছু দেশে হামলা চালিয়েছে আইএস। ব্রিটেন, মিশর, ইরান ও ফিলিপাইনও রয়েছে সে তালিকায়।

সম্প্রতি সবচেয়ে বড় নাশকতার ঘটানাটি ঘটেছে ইরানে। দেশটির রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্ট ভবন ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে ভয়াবহ হামলা চালায় আইএস। এই সিরিজ হামলায় এক নিরাপত্তাকর্মীসহ ১৭ জন নিহত হন। এছাড়া এই সন্ত্রাসী হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানায় বিভিন্ন বার্তা সংস্থা। এ ব্যাপারে ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, পার্লামেন্ট ভবনে ৩ বন্দুকধারী প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। এসময় এক নিরাপত্তারক্ষীসহ ৬ সংসদ সদস্য গুলিবিদ্ধ হন।

অন্যদিকে, পার্লামেন্ট ভবনে যখন গুলিবর্ষণ চলছিল, ঠিক তখনই আক্রান্ত হয় ২০ কিলোমিটার দূরে অবস্থিত ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ্‌ খোমেনীর মাজার। পুলিশ জানায়, মাজারে এক নারী প্রবেশ করে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

ইরানের এই সিরিজ হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস। সংগঠনটি তাদের সংবাদমাধ্যম আমাক’এ ইরানের হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে