সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দার্জিলিংয়ে সরকারি অফিসে আগুন, পালাচ্ছেন পর্যটকরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দার্জিলিংয়ে সরকারি ভবনের বাইরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি : এনডিটিভি
ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ে ‘গোর্খা জনমুক্তি মোর্চা’র ডাকা অনির্দিষ্টকাল বনধ চলাকালীন একাধিক সরকারি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত পর্যটকরা দলে দলে দার্জিলিং ছেড়ে পালাচ্ছেন।

দার্জিলিংয়ের স্কুলগুলোতে বাংলা ভাষা পড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ও আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে এই বনধ ডেকেছে গোর্খা জনমুক্তি মোর্চা। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার কড়া হাতে এ বনধ মোকাবিলা করবে।

গতকাল বনধের প্রথম দিনে দার্জিলিংয়ে ব্যাংক বা সরকারি অফিস কিছুই খোলেনি, চলেনি পর্যটকদের বড় আকর্ষণ পাহাড়ের বিখ্যাত টয় ট্রেনও।

গত সপ্তাহ থেকেই দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চা ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে।

মোর্চার নেতা বিমল গুরুং ঘোষণা দিয়েছিলেন, দলের কর্মীদের ঘরে চুপচাপ বসে থাকার সময় নয়। তাঁর এই ঘোষণার পরপরই মোর্চার সমর্থকরা দার্জিলিংয়ের পূর্ত দপ্তরের প্রধান কার্যালয় ও বিজনবাড়ি নামে একটি গ্রামের পঞ্চায়েত কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সোনাদায এলাকার বিদ্যুৎ দপ্তরের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই