,

ভারত বধে দৃঢ় প্রতিজ্ঞ মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ২০১৫ সালের ১৮ জুন এই ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের। অভিষেকেই বেশ উজ্জ্বলতা ছড়িয়েছিলেন তিনি। পাঁচ উইকেট নিয়ে গড়েছিলেন রেকর্ড। দীর্ঘ দুই বছর পর সেই ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তাই আবার আলোচনায় কাটার-মাস্টার। তিনি কি পারবেন সেমিফাইনালে ভারতের বিপক্ষে বল হাতে উজ্জ্বলতা ছড়াতে। তরুণ বাঁহাতি পেসার দৃঢ় আশাবাদী দলকে সাফল্য এনে দিতে।

আগামী ১৫ জুন সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলেই ফাইনালের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের। তবে ফাইনাল নয়, আপাতত সেমিফাইনাল নিয়ে যত ভাবনা মুস্তাফিজের।

তা ছাড়া দলকে সেমিতে তুলতে পেরে বেশ খুশিই মুস্তাফিজ। বলেছেনও, ‘সত্যি কথা বলতে কি, দল সেমিফাইনালে উঠেছে— এতে আমরা খুবই খুশি। খেলোয়াড়রা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে ভালো করেছে বলেই তা সম্ভব হয়েছে। সেমিতে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি আমরা। দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। আশা করছি সেমিতেও আমরা ভালো কিছু করতে পারব।’

ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনের বিপক্ষে ভালো করতে হলে জ্বলে উঠতে হবে মাশরাফি-মুস্তাফিজ-তাসকিনদের। ভারতের এই লম্বা ব্যাটিং লাড়াইনকে চাপে ফেলা সম্ভব বলে মনে করেন কাটার মাস্টার, ‘আমার দৃঢ় বিশ্বাস আমাদের পেস আক্রমণ ভারতের বিপক্ষে ভালো কিছু করার ক্ষমতা রাখে। আশা করছি আমরা সাফল্য পাব।’

বরাবরই ভারতের বিপক্ষে মুস্তাফিজের কাছে প্রত্যাশা একটু বেশিই থাকে। কারণ এই দলটির বিপক্ষেই অভিষেক হয়েছিল তাঁর। চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের বিপেক্ষ কী লক্ষ্য থাকবে? এমন প্রশ্নের উত্তরে এই তারুণ পেসার বলেন, ‘আমি সবসময়ে যেটা ভাবি, সেটাই করার চেষ্টা করি। ভারতের বিপক্ষেও চেষ্টা থাকবে নিজের সেরাটা দেওয়ার। আশা করছি দেশবাসীর সম্মান রাখতে পারব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে