,

সেমিতে ভারতকেই পেল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে ভারতকে পাচ্ছে বাংলাদেশ, তা আগেই অনেকটা নিশ্চিত ছিল। অপেক্ষা ছিল শুধু পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচটির জন্য। কারণ এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভার করছিল সেমিতে কে কার প্রতিপক্ষ হবে। না, শেষ পর্যন্ত বড় কোন পরিবর্তন হয়নি। শ্রীলঙ্কাকে অতি কষ্টে তিন উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠেছে পাকিস্তান। জয়ের ব্যবধান খুব একটা বড় না হওয়ায় গ্রুপ রানার্সআপ হয়েই সেমিতে ওঠে তারা।

তাই ভারতই হয়েছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন। সে সঙ্গে পুরোপুরি নিশ্চিত হয়েছে তাদের প্রতিপক্ষও। মাশরাফি-সাকিবদের বাংলাদেশ সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে। আগামী ১৫ জুন বার্মিংহামে হবে ম্যাচটি। তার আগে প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। কার্ডিফে এই ম্যাচটি হবে ১৪ জুন।

আসরে প্রথম দল হিসেবে শেষ চারে খেলা নিশ্চিত করে ইংল্যান্ড। ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচের তিনটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে স্বাগতিকরা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে টপকে এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে ওঠে বাংলাদেশ। মাশরাফিরা প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও বৃষ্টিতে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পায়। গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে মোট ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয় বাংলাদেশ। আর অস্ট্রেলিয়া ২ এবং নিউজিল্যান্ড এক পেয়ে আসর থেকে বিদায় নেয়।

আর ‘বি’ গ্রুপ থেকে ভারত হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে এবং শ্রীলঙ্কার বিপক্ষে জিতে পাকিস্তান ওঠে শেষ চারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে