,

কাতার বিশ্বকাপে সমস্যা হবে না : ফিফা সভাপতি

news-image

স্পোর্টস ডেস্ক : প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে টাড়াপড়েন হলেও ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

রোববার সুইজারল্যান্ডের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সাক্ষাতকারে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশনের (ফিফা) সভাপতি বলেন, ‘বিশ্বকাপ এখনো পাঁচ বছর বাকি। আমার বিশ্বাস ওই এলাকা শান্ত হয়ে যাবে।’

মিশরে মুসলিম ব্রাদারহুড ও ফিলিস্তিনের হামাসকে সাহায্য করা এবং ইরানের সঙ্গে গভীর সম্পর্কের অভিযোগ এনে গত সোমবার সৌদি আরব ও তার মিত্ররা কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে।

প্রথম দফায় সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক ছিন্ন করলেও পরের দফায় লিবিয়া এবং ইয়েমেনও কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে। এছাড়া সেনেগাল ও মালদ্বীপও কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে। আর জর্ডান সম্পর্কছিন্ন করলেও পরে তা শিথিল করে।

এ পরিস্থিতিতে কাতারের স্বাগতিক দেশ হওয়ার মর্যাদা কোনো ঝুঁকির মধ্যে আছে কিনা প্রশ্নে ইনফান্তিনো বলেন, “না। আমার জল্পনা-কল্পনা করার অভ্যাস নেই আর এখনও আমি তা করতে যাচ্ছি না।”

ফিফা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং কাতারের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “ফিফার ভূমিকার বিষয়ে আমার উপলব্দি হল, সংস্থাটি ফুটবল নিয়ে কাজ করবে, ভূরাজনৈতিক বিষয় নিয়ে নয়। যদিও আমরা একটি কূটনৈতিক সংকটের মোকাবিলা করছি, কিন্তু আমার বিশ্বাস ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে