সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানি লিওন ও সানিয়া মির্জাকে এক সূত্রে মেলালেন রাম গোপাল!

news-image

অনলাইন ডেস্ক : একজন সিনে দুনিয়ার সেনসেশন। অন্যজন টেনিস-সুন্দরী। আপাতভাবে তাঁদের কোনও মিল নেই। তবু সানি লিওন আর সানিয়া মির্জাকে এক সূত্রে মেলালেন পরিচালক রাম গোপাল বর্মা।

সম্প্রতি ইনস্টাগ্রামে টেনিস তারকার একটি ছবি পোস্ট করেছেন পরিচালক। এতদিন টুইটারেই যা বলার বলতেন। কিন্তু টুইটার ছেড়ে এবার ইনস্টাগ্রামকেই নিজের মত প্রকাশের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন। সেখানে একেবারে অ্যাকশন মুডে সানিয়ার একটি ছবি পোস্ট করেছেন। প্রত্যাশিতভাবেই সেখানে সানিয়ার স্কার্ট বেশ এলোমেলো। খেলার মাঠে যা হামেশাই দেখা যায়। এর সঙ্গেই যোগ হয়েছে সানি লিওন সম্পর্ক।

সম্প্রতি রাম গোপাল তৈরি করেছেন, যার নাম, ‘মেরি বেটি সানি লিওন বননা চাহতি হ্যায়’। এ ছবির প্রসঙ্গেই এক মহিলার প্রতিক্রিয়া তুলে ধরেছেন রাম পরিচালক। যাঁর স্বপ্ন ছিল টেনিস খেলার। কিন্তু বড় বয়সে স্কার্ট পরতে হবে বলে খেলার অনুমতি দেননি তাঁর বাবা। ফলত সে স্বপ্ন ছাড়তে হয়েছে। সানিয়াকেও এই স্কার্ট নিয়ে যে কত বিতর্কে পড়তে হয়েছে তার শেষ নেই।

রাম গোপাল জানান, এই ধরনের মানসিকতার বিরুদ্ধেই বার্তা তাঁর ছবিটি। আর তাই ছবির নাম রেখেছেন সাবেক পর্নস্টার সানি লিওনকে সামনে রেখেই। যে সানি নিজে পর্ন ইন্ড্রাস্ট্রি ছাড়লেও, এখনও সিনেদুনিয়া তাঁর অতীত পরিচয় থেকে বেরুতে পারেননি। সেই সূত্রেই ছবির এরকম নামকরণ। নারীকে পণ্য করে তোলাই তাঁর ছবির বিষয় হয়ে উঠেছে।

আর সেখানে ওই নারীর প্রতিক্রিয়া জানান দিচ্ছে, এ ঘটনা কতটা প্রাসঙ্গিক। স্রেফ স্কার্ট পরতে হবে বলে এক মহিলার স্বপ্ন কীভাবে শেষ হয়ে গিয়েছে তা জানা গেল। পাশেই রাখা সানিয়ার ছবি বলছে, স্কার্ট তো সামান্য পোশাক মাত্র, তা এলোমেলো হলেও সাফল্য কীভাবে জড়িয়ে ধরতে পারে একজন নারীকে। সানিয়ার ছবি আর নারীর প্রতিক্রিয়াতে সে বার্তাই দিলেন রাম গোপাল।সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা