সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালি মাঠে গোল দিতে চাই না : কাদের

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ‘বিএনপিকে আগামী নির্বাচনে বাদ দেয়ার পায়তারা হচ্ছে’ -বিএনপির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৫ জানুয়ারি ২০১৪ সালের নির্বাচনে বিএনপি নিজেরাই নিজেদের বাদ দিয়েছে। এখন বিএনপি নিজেরা নিজেদের বাদ যদি না দেয় তাহলে, আমাদের কোনো ইচ্ছা নেই। আমরা খালি মাঠে গোল দিতে চাই না।

সোমবার দুপুরে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালার সমাপনি দিনের বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে যাচাই বাছাই চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলেছে তাদের ৯০০ প্রার্থী রেডি আছে। আর আমাদের প্রার্থী অসংখ্য। তাই আমরা যাচাই বাছাই করছি। যারা জনগনের কাছে গ্রহণযোগ্য নয়, ‘উইনএবল’ প্রার্থী নয় তাদের মনোনয়ন দেয়া হবে না।

সংশোধিত আকারে বাজেট পাশ হলে বিএনপির মুখ বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, কয়েক দিন আগে বাজেট প্রকাশিত হয়েছে। এই বাজেট প্রকাশের ১০দিন পরেও বিএনপির মহাসচিব বলেছেন এই বাজেটের মধ্যে কিছু নেই, গণবিরোধী বাজেট সব ভাষাই তারা ব্যবহার করেছেন।

ওবায়দুল কাদের বলেন, বাজেট মাত্র উত্থাপন হয়েছে, বাজেট কিন্তু এখনো পাশ হয়নি। বাজেট পাশ হতে পারে সম্ভবত এই মাসের ২০ তারিখ। সংশোধিত আকারে বাজেট পাশ হলে বিএনপির মুখ বন্ধ হয়ে যাবে।

সংশোধিত বাজেট পাশ হলে ঈদের পর বিএনপির আন্দোলন মাঠে মারা যাবে বলে দাবি করেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ২য় দিনের বর্ধিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, ত্রান ও সজাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এ জাতীয় আরও খবর

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল