,

শেষ চারে ওঠার লড়াইয়ে ব্যাট করছে শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর এরই মধ্যে তার তিন সেমিফাইনালিস্ট পেয়ে গেছে। বাকি রয়েছে কেবল একটি দল। আজ সেটিও নির্ধারণ হয়ে যাবে। শেষ চারে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলঙ্কা।

টসভাগ্য যায়নি অ্যাঞ্জেলো ম্যাথিউসের পক্ষে। ভাগ্য পরীক্ষায় জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তানের দলপতি সরফরাজ আহমেদ।

আজকের জয়ী দল পৌঁছে যাবে সেমিফাইনালে। আর যারা হেরে যাবে, তারা বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে বিকেল সাড়ে ৩টায় শুরু হচ্ছে ম্যাচটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীঙ্কার সংগ্রহ ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান। দিকভেলা ২৮ ও মেন্ডিস ১৮ রানে ব্যাট করছেন।

দুদলই একটি করে পরিবর্তন নিয়ে খেলবে আজকের ম্যাচে। ভারতের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরা একাদশ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে এসেছেন স্পিন অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা। আর শাদাব খানকে বাদ দিয়ে ফাহিম আশরাফকে দলে ভিড়িয়েছে পাকিস্তান।

শ্রীলঙ্কা একাদশ : নিরোশান দিকভেলা, দানুস্কা গুনাথিলকে, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আসেলা গুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, সুরঙ্গা লকমাল, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ।

পাকিস্তান একাদশ : আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, হাসান আলি ও জুনায়েদ খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে