,

অবশেষে হোয়াইট হাউসে মেলানিয়া ও তার ছেলে

news-image
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও তার ছেলে ব্যারন অবশেষে ১৬০০ পেনসিলভেনিয়া অ্যাভেন্যুয়ে উঠলেন। রোববার রাতে তারা হোয়াইট হাউসে পৌঁছান। মেলানিয়ার এক সহকারী জানান, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ওঠার ছয় মাস পর মেলানিয়া তার ১১ বছর বয়সী ছেলেকে নিয়ে স্বামীর সঙ্গে যোগ দিলেন।
জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প হোয়াইট হাউজে থাকা শুরু করলেও ছেলের পড়ালেখার কথা ভেবে সেখানে না থাকার সিদ্ধান্ত নেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। কারণ নিউইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ারের কাছেই ছিল ব্যারনের স্কুল। তবে তখন মেলানিয়া বলেছিলেন সেমিস্টার শেষ হলে ছেলেসহ হোয়াইট হাউজে যাবেন তিনি।
মেলানিয়ার এমন সিদ্ধান্ত তখন বেশ আলোড়ন তুলেছিল। অনেকের কাছে বিষয়টা অবাক করার মতোই ছিল। মেলানিয়া ট্রাম্পই প্রথম ফার্স্টলেডি যিনি দ্রুত হোয়াইট হাউজে স্থানান্তর হননি। এমনকি সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা ওয়াশিংটনে দ্রুত চলে এসেছিলেন তার মেয়েদের নতুন স্কুলে ভর্তি করানোর কথা ভেবে।
তবে পাঁচ মাস পর হোয়াইট হাউজে এসে ফার্স্টলেডি মেলানিয়া যে যথেষ্ট আনন্দিত সেটি টুইটারে তার পোস্টে প্রকাশ পেয়েছে। তিনি ঘর থেকে তোলা হোয়াইট হাউজের বাগানের একটি ছবি পোস্ট করেছেন। তবে মেলানিয়া ও তার ছেলে ব্যারনের হোয়াইট হাউজে স্থানান্তরের কারণে নিউ ইয়র্কের বাসিন্দারা খুশি হবেন তাতে কোনো সন্দেহ নেই। কারণ ট্রাম্প টাওয়ারে ফার্স্টলেডি ও তার ছেলের অবস্থানের কারণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল এবং তাদের এই উপস্থিতি ট্রাফিক সমস্যাও তৈরি করেছিল। এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে