,

ফ্রান্সের সংসদ নির্বাচনেও বড় জয় পাচ্ছেন ম্যাক্রন

news-image
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের সংসদীয় নির্বাচনেও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হতে যাচ্ছেন ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের দল। প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে এক্সিট পোলে দেখা যাচ্ছে এই নির্বাচনে প্রায় চার ভাগের তিন ভাগ আসনই পেতে যাচ্ছে ম্যাক্রনের দলে।
বিশ্লেষকেরা মনে করছেন, ৫৭৭টি আসনের মধ্যে অন্তত ৪০০ আসন পাবে এই দলটি। ম্যাক্রন মাত্র বছর খানেক আগেই তার রাজনৈতিক দলটি গঠন করেছিলেন। জানা যাচ্ছে, ফ্রান্সের সোশালিস্টরা ব্যাপক ক্ষতির মুখোমুখি। সোশালিস্ট পার্টির হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী বেনোয়া হ্যামন এবং এই পার্টির নেতা জঁ-ক্রিস্টোফ কাম্পেডেলিস, তারা দুজনেই তাদের আসন হারাতে যাচ্ছেন। এছাড়া ফ্রান্সের দক্ষিণপন্থী দল ন্যাশনাল ফ্রন্টও খুব আশাব্যাঞ্জক কোনো সাফল্য পায়নি এই নির্বাচনে।
ন্যাশনাল ফ্রন্টের নেতা মেরিন লে পেন গত মাসেই প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রনের কাছে পরাজিত হয়। তবে, এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ খুবই কম। মাত্র ৫০ শতাংশের মতো। ভোটারদের এই সংখ্যাটি রেকর্ড সংখ্যক কম। দ্বিতীয় ধাপের ভোট আগামী রোববারে হবার কথা রয়েছে।
প্রথম দফা ভোটে সরাসরি জিততে হলে একজন প্রার্থীকে একটি সংসদীয় আসনের মোট ভোটের অর্ধেকের বেশি পেতে হবে। সেসব ভোটের মধ্যে নিবন্ধিত ভোটারদের এক চতুর্থাংশের ভোটও থাকতে হবে। একটি সংসদীয় আসনের কোনো প্রার্থী যদি প্রথমদফার ভোটে ৫০ শতাংশ জনসমর্থন না পায়, তখন সেখানে দ্বিতীয় দফা ভোট হবে। এরপর বিজয়ীদের নিয়ে পার্লামেন্ট গঠিত হবে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে