,

শারীরিক সম্পর্ক মানেই হিন্দু আইনে বিয়ে নয় : মুম্বাই আদালত

news-image

অনলাইন ডেস্ক : এক রাতের জন্য শারীরিক সম্পর্ক কিংবা বহুদিন ধরেই দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে। কিন্তু আইন মত অনুযায়ী, এই ধরনের সম্পর্ককে কখনই বিয়ের পর্যায়ে ফেলা যাবে না। সম্প্রতি মুম্বাই হাই কোর্টের পক্ষ থেকে একটি মামলার রায়ের সময় এমনটাই জানানো হল। পাশাপাশি ওই নির্দেশে এটাও বলা হয়েছে যে, বিয়ে না হলে ওই সম্পর্ক থেকে কোনও সন্তান জন্মালে সে কোনদিনই বাবার সম্পত্তির অধিকারী হবে না।

হিন্দুদের বিয়ের সময় কিছু ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নির্দিষ্ট বেশ কয়েকটি নিয়মকানুন মানা হয়। এসবের বদলে কেবল শারীরিক সম্পর্ক স্থাপন হলে হিন্দু মতে সেটা কখনই বিয়ে হতে পারে না। রায়ের সময় বিচারক মৃদুলা ভাটকর এমনটাই জানান। তিনি বলেন, ‘একটি সম্পর্ককে তখনই বিয়ে বলে মেনে নেওয়া যাবে, যখন সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠানগুলি মানা হবে। কিংবা আইনিভাবে সই-সাক্ষর হবে। ভুল করে বা দু’পক্ষের সম্মতিতে শারীরিক সম্পর্ক হলে সেটা কখনওই বিয়ে নয়। ’

তবে এই মামলার শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ দিকে আলোকপাত করেছেন বিচারপতি মৃদুলা ভাটকর। তিনি শুনানির সময় হিন্দু বিবাহ আইনের ১৬ নং ধারার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের সমাজ এখন পরিবর্তনশীল। কিছু কিছু দেশে সমলিঙ্গে বিবাহ আইনসিদ্ধ করা হয়েছে। কিন্তু লিভ-ইন সম্পর্ক এবং সেই সম্পর্কের কারণে জন্মানো সন্তানদের নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। যে কারণে বিয়ের সংজ্ঞা নির্ধারণ করাই এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে