সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সহায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, হাসিনার অধীনে নয়’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ১০ টাকায় চাল খাওয়াবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন চালের দাম ৭০ টাকা।

আজকে কেন ৭০ টাকা কেজি চাল খেতে হয়। এদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের সময় দুই বেলা পেট পুরে খেতে পারে না। তারা রিলিফ পর্যন্ত দেয় না। রিলিফ চুরির অভ্যাস আওয়ামী লীগের স্বাধীনতার পর থেকে। তাদের এই অভ্যাস কোনো দিনও যাবে না। এরা চোর। এরা ভোটে চোর, গম চোর, চাল চোর আরো নানা বিধি চুরির অভ্যাস আছে। আজ রবিবার গুলশান-১ এর ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইফতারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, আর কয়েকটা মাস আছে যত পারেন লুটে পুটে চলে যান এদেশে থাকার আর সময় পাবে না। আওয়ামী লীগের সময় শেষ। আর কয়েকটি মাস হাতে আছে। এরপর পালাতে হবে। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। হাসিনার অধীনে নয়। ইনশাআল্লাহ ২০১৮ সাল হবে জনগণের বছর।

বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ হলো চোরের দল। মুক্তিযুদ্ধের সময় তারা রিলিফ, গম চুরি করছে। ভোট চুরি তাদের প্রধান চরিত্র। তারা জানে সুষ্ঠু ভোট হলে পালাতে হবে। কিন্ত তারা এত বেশি লুট করেছে যে পালানোরও সুযোগ পাবে না।

বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ গোপন খবর নিয়ে বুঝতে পেরেছে যে, সুষ্ঠু নির্বাচন দিলে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা চায়, নানা অপকৌশলে বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখতে। কিন্তু বিএনপিকে বাদ দিয়ে আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট