,

ব্রাহ্মণবাড়িয়ার শহরে যানযট নিয়ন্ত্রণে জেলা ট্রাফিকের বিভিন্ন কৌশল

janjotঈদ আসন্ন তাই কেনাকাটার ধুম পড়তে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন  মার্কেটে। ক্রেতাদের ভীড় বাড়ছে শহরে। আর এই ঈদবাজারে মানুষের যাতায়াত স্বাচ্ছন্দ্যের জন্য এবার ব্যতিক্রম ধর্মী বিভিন্ন উদ্যোগ লক্ষ করা গেছে। জেলা পুলিশ কন্ট্রোল স্থাপন করেছে শহরের প্রাণকেন্দ্র পৌর মার্কেটের সামনে। বাজারের বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি টহল বৃদ্ধি করা হয়েছে। যানবাহন চলাচল স্বাচ্ছন্দ্যের জন্য এবার বিভিন্ন কৌশল নিয়েছে ট্রাফিক পুলিশ। রাস্তায় বিএসআরএম এর তৈরী হলুদ রঙ্গের “কোন” দিয়ে ডিভাইডার চেইন করা হয়েছে। শহরের গুরুত্পূর্ণ সড়ক ও মোড়ে এই ডিভাইডার “কোন” এর জন্য শৃঙ্খলভাবে চলছে বিভিন্ন যানবাহন। কয়েকটি সড়কে যান চলাচলে নতুন নির্দেশনা  দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ ব্যানারে লিখেও জোলাবাসীর সহযোগিতা কামনা করেছে। এবার ঈদে শহরে যানজট  এখন পর্যন্ত অনেকটা হ্রাস পর্যায়ে আছে। শুধু ট্রাফিক পুলিশই নয় বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। শহরের প্রধান সড়কের হাসপাতাল রোড টিএ রোডে ফুটপাত গুলো হকার মুক্ত। তাই পথচারীরা চলাচলে সুবিধা পাচ্ছে। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে