সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯১ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

news-image

 

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির অলিখিত কোয়ার্টার ফাইনালে ভালো শুরুর পরও বড় পুঁজি গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৫১ রানে শেষ ৮ উইকেট হারিয়ে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৯১ রানেই। শক্তিশালী ব্যাটিং লাইনআপের ভারত এই রান পেরিয়ে সেমিফাইনালে যাওয়ার অপেক্ষায়।

ওভালে রোববার টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও হাশিম আমলা। দুজন গড়েন ৭৬ রানের উদ্বোধনী জুটি। ভারতীয় দলে ফেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে আমলা (৩৫) মহেন্দ্র সিং ধোনিকে ক্যাচ দিলে ভাঙে এ জুটি।

আরেক ওপেনার ডিক কক তুলে নিয়েছিলেন ফিফটি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হওয়ার আগে বাঁহাতি ব্যাটসম্যান করেন ৫৩ রান।

প্রথম দুই ম্যাচ মিলিয়ে ৫ রান করে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এদিনও বড় ইনিংস খেলতে ব্যর্থ। রানআউটে কাটা পড়ার আগে এবি করেন ১৬।

তার বিদায়ের পরের ওভারে ফাফ ডু প্লেসির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফেরেন ডেভিড মিলারও। আর দলের ১৫৭ রানে ডু প্লেসি (৩৬) আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ।

জেপি ডুমিনি একপ্রান্ত আগলে রাখলেও ৪৪.৩ ওভারে ১৯১ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৫১ রানে পড়েছে ৮ উইকেট! ডুমিনি অপরাজিত ছিলেন ২০ রানে।

ভারতের হয়ে পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রীত বুমরাহ নিয়েছেন ২টি করে উইকেট। অশ্বিন, জাদেজা ও হার্দিক পান্ডিয়ার ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি