বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমীরাতে ৭০ লাখ ডলার পেলেন এক বাংলাদেশি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সংযুক্ত আরব আমীরাতে দু’টি পৃথক লটারিতে জয়ী হয়ে লাখপতি হয়ে গেছেন এক বাংলাদেশি ও দুই ভারতীয়।আমীরাতের ইংরেজি দৈনিক ”খালিজ টাইমস” এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, বিগ টিকেট আবুধাবিতে জিতে বাংলাদেশি জামাল হোসাইন বাহার হাবিব উল্লাহ মজুমদার পেয়েছেন ৭০ লাখ দিরহাম। আর অর্জুন হরিশ নায়েকে ও বিজয়রামা পি. কে. নামে দু’ ভারতীয় প্রত্যেকে ১০ লাখ মার্কিন ডলার করে পেয়েছেন।

পত্রিকাটি দু’ ভারতীয় সম্বন্ধে বিস্তারিত জানালেও বিজয়ী বাংলাদেশি সম্বন্ধে কিছুই লিখেনি।

এ জাতীয় আরও খবর