,

হাজারীবাগের ৩৫ ভাগ ট্যানারি সাভারে স্থানান্তর : শিল্পমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, হাজারীবাগের ৩৫ ভাগ ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর করা হয়েছে, বাকি ৬৫ ভাগ ট্যানারি শিল্প স্থানান্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে।

রবিবার সংসদে জাতীয় পার্টির নূরুল ইসলাম মিলনের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হাজারীবাগস্থ ট্যানারি শিল্প কারখানাগুলো সাভারস্থ চামড়া শিল্পনগরীতে পুরোপুরি স্থানান্তরিত না হলেও বরাদ্দপ্রাপ্ত ১৫৪টি ট্যানারির মধ্যে চলতি বছর ৩১ মে পর্যন্ত ৫৫টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠান সাভারস্থ চামড়া শিল্পনগরীতে ওয়েট ব্লু উৎপাদন কার্যক্রম শুরু করেছে। শিগগিরই আরো কিছু ট্যানারি শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রম শুরু করবে।

শিল্পমন্ত্রী বলেন, সাভারস্থ চামড়া শিল্পনগরীতে পরিবেশ সম্মতভাবে চামড়া প্রক্রিয়াকরণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে এই প্রথম ‘কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি)’ স্থাপন করা হয়েছে এবং এর সঙ্গে সুওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান (এসটিপি) ইনটিগ্রেটেড’ করে তৈরি করা হয়েছে।

আমির হোসেন বলেন, চারটি মডিউলের মধ্যে ইতোমধ্যে দু’টি মডিউলের মাধ্যমে ট্যানারি অ্যাফ্লুয়েন্ট পরিশোধনের কাজ অব্যাহত রয়েছে। পাশাপাশি তিনটি ‘কমন ক্রোম রিকভারি ইউনিট (সিসিআরইউ)’-এর মাধ্যমে অ্যাফ্লুয়েন্ট থেকে ক্রোম আলাদা করা হচ্ছে।

শিল্পমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে স্থানান্তর কার্যক্রমের জন্য কিছু সংখ্যক ট্যানারি শিল্পে কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটলেও সাভারে স্থানান্তরিত ট্যানারি শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন এখন আগের তুলনায় বৃদ্ধি পাবে এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির হার বৃদ্ধি পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে